আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে মেলা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ‘মেলা’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে মেলা। মানুষের উচ্ছ্বাস উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। ইতিমধ্যে জটেশ্বর মেলা জমে উঠেছে ফালাকাটা বীরপাড়া সহ বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামে সন্ধ্যা নামার সাথে সাথে। উল্লেখ্য, প্রতি বছর শিবরাত্রি উপলক্ষ্যে জটেশ্বর গরুহাটি ময়দানে ১৫ দিন ব্যাপী জমজমাট মেলা চলে। দূরদুরান্ত থেকে যেমন ভক্তের ঢল নামে তেমনি বিভিন্ন ধরনের ব্যাবসায়ীরা পসার সাজিয়ে বসেন। পাশাপাশি চলে পুজার্চ্চনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *