আলিপুরদুয়ার এডওয়ার্ড লাইব্রেরি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার এডওয়ার্ড লাইব্রেরি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এদিন বিধায়কের সাথে আলিপুরদুয়ার জেলার এডিএম ইন্দ্রজিত তালুকদারও এই লাইব্রেরি পরিদর্শনে গিয়েছিলেন। এদিন লাইব্রেরি পরিদর্শন শেষে বিধায়ক বলেন, “ দীর্ঘদিন এই লাইব্রেরিতে নানান সমস্যা ছিল । চতুর্থ শ্রেনীর কর্মী দিয়ে এই লাইব্রেরি চলছিল। এই অবস্থায় একজন গ্রন্থাগারিক অন্তত আংশিক সময়ের জন্য হলেও তাকে এখানে দায়িত্বে আনার সিদ্ধান্ত হয়েছে। এটা অত্যন্ত প্রাচীন লাইব্রেরি। এই লাইব্রেরির অবস্থা ভালো করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *