নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগুনে পুড়ে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। নদীয়ার ভীমপুরের কুলগাছি সর্দার পাড়ায় আগুনে পুড়ে ভসিভূত হয় চারটি কাঁচাবাড়ি ।স্থানীয় সূত্রে জানা গেছে রান্নার পর হঠাৎই দাউ দাউ করে একটি বাড়ি জ্বলতে থাকে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ।আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । প্রাথমিক অনুমান রান্নার উনুন থেকেই আগুন লেগে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত চারটি বাড়ি । চারটি দুস্থ পরিবারের কাছে কোন কিছুই নেই । তারা ভেবে উঠতে পারছেন না এখন কি করবেন কারণ তাদের শেষ সম্রাট টুকু পুড়ে গেছে। স্থানীয়রা এই পরিবার গুলির হাতে কিছু খাবার তুলে দিতে এসেছেন । সকলের একটাই দাবি পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াক ।
আগুনে পুড়ে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত।












Leave a Reply