পঞ্চায়েত নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পুরনো সেই কংগ্রেস দলেই যোগদান করলেন সরলা মুর্মু।

নিজস্ব সংবাদদাতা, পুরাতন মালদা:- পঞ্চায়েত নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পুরনো সেই কংগ্রেস দলেই যোগদান করলেন সরলা মুর্মু। পাশাপাশি কয়েকশ বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেন। মঙ্গলবার বিকেলে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রা ডাঙ্গা অঞ্চলের পোপরা স্ট্যান্ড এলাকায় একটি যোগদান সভার আয়োজন করা হয় সে যোগদান সভায় উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী, মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোকতাকিন আলম ও জেলা কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *