কালচিনি থেকে শুক্রবার বিজেপি বিধায়ক বিশাল লামা সহ ২৫ জন বিজেপি কর্মীকে গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি থেকে শুক্রবার বিজেপি বিধায়ক বিশাল লামা সহ ২৫ জন বিজেপি কর্মীকে গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ। এদিন সকাল থেকে কালচিনি চৌপিথি এলাকায় বনধের সমর্থনে পথে নামে বিজেপি নেতা কর্মীরা। কালচিনি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। পুলিশ বিধায়ক সহ ২৫জন বিজেপি কর্মীকে গ্ৰেফতার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *