ভার্চুয়াল সভার মাধ্যমে একটি আকাশবাণী এফএম ট্রান্সমিটারের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকায় ভার্চুয়াল সভার মাধ্যমে একটি আকাশবাণী এফএম ট্রান্সমিটারের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকায় ১০২.৭ মেগাহার্জ একটি এফএম ট্রান্সমিটারের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতাল সংলগ্ন আকাশবাণী এফএম ট্রান্সমিটারের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্ন বারলা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *