মনিরুল হক,কোচবিহারঃ আজ ৮ মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। গোটা বিশ্বের সাথে কোচবিহারেরও পালিত হল বিশ্ব থ্যালাসিমিয়া দিবস। সোমবার কোচবিহার এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের পক্ষ থেকে নাগরিক সচেতনতা বাড়াতে একটি অ্যাওয়ারনেস শিবিরের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন কোচবিহার এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের একটি কক্ষে ওই শিবির অনুষ্ঠিত হয়। সেখানে হাসপাতালের কর্মী, নার্স ও চিকিৎসকরা অংশ নেন। থ্যালাসেমিয়া নির্মূল করতে সাধারণ মানুষের কি কি করনীয় তা সেই আলোচনা করা হয়।
চিকিৎসকদের মতে,রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলেই সাধারনত থ্যালাসেমিয়া হয়।দেশের ১০ ভাগ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়ার। সে হিসেবে দিনে ২০ জনের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে পৃথিবীতে আসছে।
এই প্রাণঘাতী রোগ সমন্ধে সচেতনতা অত্যন্ত জরুরী বলে মনে করেন কোচবিহার এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের ডাঃ নির্মল কুমার মণ্ডল। তিনি বলেন,“বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’। তাই বিবাহের পূর্বে শারীরিক পরীক্ষা করা অত্যন্ত জরুরী।












Leave a Reply