মালদা নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান, মৃত এক।

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৩ মে : মালদা নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর সময় ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে যায় বাজির গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।
গোডাউনের ভেতর থেকে উদ্ধার একটি এক ব্যক্তির ঝলসানো দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। জানা গিয়েছে মৃত ভ্যানচালকের নাম মঙ্গলু ঋষি (৪৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *