কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- প্রশান্ত রায় বসুনিয়া খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, পশ্চিমবাংলায় কোন আইনের শাসন নেই,সেটা আবারও প্রামানিত হলো । কারণ সম্পূর্ণ রূপে বোমা বন্দুকের কারখানায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। আমরা একের পর এক বাংলায় বিস্ফোরণ দেখেছি। তারপর যে হত্যালীলা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আজকে আমরা সত্যিই ভাবতে অবাক লাগে আমরা কোন রাজ্যে বাস করছি। প্রশান্ত রায় বসুনিয়া কে যেভাবে গুলি করে খুন করার হয়েছে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই। যা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
তিনি কটাক্ষের সুরে বলেন, তিনি ঠিকই বলেছেন আইনের শাসন নেই,আইনের শাসন থাকবে কি করে! কারণ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠরা যদি অ্যাম্বুলেন্সে ডেটবডি ক্যারি করার নামে কফিনের মধ্যে গাঁজা পাচার করার চেষ্টা করে তখন আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যায়। এবং আজ যে ঘটনা ঘটেছে আমি তো জোর গলায় বলছি এই ঘটনার সাথে বিজেপি নেতা কর্মীরা যুক্ত। হয় এটা দলীয় কোন্দল, নাহলে সমাজবিরোধীদের অভ্যন্তরীণ ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালের ঘটনা ঘটেছে। যে ছেলেটি মারা গেছে, সে ওই তল্লাটের সমাজবিরোধী। সে সমাজবিরোধী কাজ করে আশ্রয় নিত ভেটাগুরিতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে।












Leave a Reply