হরিরামপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুর ১৪ই জুন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিধানসভা নির্বাচনের আগে হরিরামপুর ব্লক এর বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু পুলিশ প্রশাসনের । হরিরামপুর ব্লক এর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কলসি মোড় থেকে পুন্ডরী সহ বিভিন্ন এলাকায় পুলিশ বাহিনীকে রুটমার্চ করতে দেখা যায়। এদিনের এই রুট মার্চ এ সামনের সারিতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দিপাঞ্জন ভট্টাচার্য , ব্লকের বিডিও পবিত্রা লামা , হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ অন্যান্য পুলিশ কর্তা ও প্রশাসনিক অধিকারিকবৃন্দ । প্রশাসনিক আধিকারিকরা আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এলাকার সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আস্বস্ত করেন । কোন রাজনৈতিক দলের দ্বারা ভোটাররা যাতে কোনো ভাবে প্রভাবিত না হয় সেই বিষয় নিয়েও এলাকার ভোটারদের সাথে কথা বলা এবং সুষ্ঠ ভাবে ভোটদান করার জন্য আহ্বান জানানো হয় । বিডিও ও আই সি সহ প্রশাসনিক আধিকারিকদের পেয়ে খুশি সাধারণ মানুষজন ।
হরিরামপুর ব্লক এর বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু পুলিশ প্রশাসনের ।












Leave a Reply