জেলা পরিষদের ৪ নম্বর আসন থেকে প্রার্থী হয়ে মহুকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার।

দক্ষিণ দিনাজপুর, বুনিয়াদপুর:- পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে জেলা পরিষদের ৪ নম্বর আসন থেকে প্রার্থী হয়ে মহুকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার সহ এদিন তিনি প্রথমে বুনিয়াদপুর তৃণমূল যুব কার্যালয়ে পৌঁছান,সেখানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন,এরপর তিনি জেলা পরিশোধের গঙ্গারামপুরের ৫ নম্বর আসনের প্রার্থী রেজিনা বিবি,৬ নম্বর আসনের প্রার্থী ঝর্না কর্মকার দেব বর্মণ কে সঙ্গে নিয়ে গঙ্গারামপুর মহকুমা অফিসে পৌঁছান।নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের তিন প্রার্থী নমিনেশন জমা দেন।
তৃণমূল সূত্রে খবর ,এদিন গঙ্গারামপুর বিধানসভার মধ্যে জেলা পরিশোধের ১০টি আসনেই প্রার্থী দিয়েছেন তৃণমূল বলে দাবি।
এদিকে নমিনেশন জমা দেওয়া কে কেন্দ্র করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্পিতা ঘোষ সহ জেলার প্রথম সারির নেতা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *