দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বৌমা এবং শাশুড়ি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থী হতেই সাধারণ ভোটারদের নজর আগ্রা গ্রামে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ২ নম্বর পানজুল গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া আগ্রা গ্রামে প্রার্থী হয়েছেন হাঁসদা পরিবারের শাশুড়ি এবং বৌমা। গতকাল হিলি ব্লকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পত্র জমা দেন মামনি মুর্মু। অন্যদিকে নিজের কাকিমা মায়া হেমরম। নির্বাচনী প্রচারে নেমেছেন উভয়েই। নির্বাচনে জয়ী নিয়ে বিপুল ভোটে জিতবেন বলে এমনটাই দাবি করেছেন দুই প্রার্থী।নিজ নিজ রাজনৈতিক দলের যুক্তি এবং দলের স্বচ্ছতা ভাবমূর্তি বিষয়টিকে সামনে রেখে মানুষের কাছে ভোট ভিক্ষায় যাবেন বলে জানিয়েছেন তারা। তবে নির্বাচনী লড়াইয়ে নির্বাচনের ময়দানে তারা থাকলেও কোনদিন এই হাসদা পরিবারের মধ্যে একে অপরের মধ্যে সুসম্পর্কের কোনদিনই ফাটল ধরবে না বলে তারা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মামনি মুর্মুর শাশুড়ি লক্ষ্মী সরেন জানিয়েছেন যে যেহেতু নিজের ছেলের বউ দাঁড়িয়েছে মানবিকতার খাতিরে ছেলের বউকেই দিতে হবে। তিনি আরো বলেন যে আমার নিজের যা মায়া হেমরমের সাথে কোনদিনই পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হয়নি। আর আগামীদিনেও হবে না। মায়া হেমরম জানিয়েছেন যে বিগত দিনে তৃণমূল কংগ্রেস এলাকায় ক্ষমতায় ছিল তেমন উন্নয়ন হয়নি।আমি নির্বাচনে জয়লাভ করলে গ্রামের মানুষের জন্য নিশ্চয়ই কাজ করব।
হিলির আগ্রাতে শাশুড়ি এবং বৌমার নির্বাচনী লড়াইয়ে নজর এলাকার ভোটারদের।
মামনী মুর্মু বৌমা
লক্ষি সরেন শ্বাশুড়ি












Leave a Reply