২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যকর্তারা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান প্রসঙ্গে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান পশ্চিমবঙ্গ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *