দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায় ৮ জন গ্রাম পঞ্চায়েত, দুজন পঞ্চায়েত সমিতি এবং এক জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার চালালেন প্রাক্তন সংসদ তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ। এদিন এই প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে অর্পিতা দেবী ছত্রে ছত্রে বিজেপি তথা কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে উপস্থিত জনসাধারণের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন। এদিন অর্পিতা দেবী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লকের তৃণমূল সভাপতি স্বপন বর্মন সহ অন্যান্যরা।
তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার চালালেন প্রাক্তন সংসদ তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ।












Leave a Reply