প্রায় ছয় বছর আগে আগ্নেয়াস্ত্র সহ আটক বেক্তির সাজা ঘোষণা বালুরঘাট আদালতে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ছয় বছর আগে আগ্নেয়াস্ত্র সহ আটক বেক্তির সাজা ঘোষণা বালুরঘাট আদালতে। জানাযায় গত ২৯. ০৮.২০১৭ তারিখে রাত্রি দশটা নাগাদ বালুরঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন গীতাঞ্জলী এলাকায় বিল্টু ভট্টাচার্য নামে এক বেক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বালুরঘাট থানার পুলিশ আটক করে। জানাযায় ওই বেক্তির কাছ থেকে সেদিন কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। বালুরঘাট থানার পুলিশ তদন্ত করে মামলা রজ্জু করে। মামলা চলছিল সি জি এম মল্লিক রায়ের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এজলাসে । আজ ২৩. ০৬. ২০২৩ শুক্রবার বালুরঘাট আদালতে মামলার রায় ঘোষণা করেন বিচারপতি। মামলার রায়ে বলা হয় ওই বেক্তির তিন বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর জেল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *