অবশেষে বালুরঘাটে এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-অবশেষে বালুরঘাটে এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও দক্ষিণ দিনাজপুরে উদ্দেশ্যে এদিন সকালে শিলিগুড়ি থেকে রওনা দেয় কেন্দ্রীয় বাহিনীর বাস। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বালুরঘাটে এসে পৌঁছায় আধা সামরিক বাহিনীর দল। বালুরঘাট থানার পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় এবং বালুরঘাটের চকবাকর এলাকার নাট্য উৎকর্ষ কেন্দ্রের তাদের থাকার ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরে এদিন মাত্র এক কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে। আগামীকাল থেকে জেলার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রুট মার্চ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *