তৃণমূল বিধায়িকার স্বামীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটে টিকিট দেওয়ার অভিযোগকারীদেরই দল থেকে বহিস্কার করলো তৃণমূল কংগ্রেস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল বিধায়িকার স্বামীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটে টিকিট দেওয়ার অভিযোগকারীদেরই দল থেকে বহিস্কার করলো তৃণমূল কংগ্রেস। আজ গঙ্গারামপুরে দলীয় কার্যালয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন। যোগ্যদের টিকিট না দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের প্রার্থী করানোর অভিযোগে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায় কে খোদ তৃণমূলেরই নার্গিস বেগমের নেতৃত্বে মহিলা কর্মীরা মারধর ও তাঁর পোশাক ছিড়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল বিধায়িকার স্বামী টাকার বিনিময়ে অযোগ্যদের এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দিয়েছেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় উল্টে অভিযোগকারী নার্গিস বেগমকেই দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করলো তৃণমূল। পরিষ্কারের ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *