রেগিং নিয়ে যাদবপুর কাণ্ডের মাঝে মাইসোরার পাটনা সিদ্ধিনাথ কলেজের এক ছাত্রকে হুমকির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে,শোরগোল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রেগিং নিয়ে যাদবপুর কাণ্ডের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার মাইসোরার পাটনা সিদ্ধিনাথ কলেজের এক ছাত্রকে হুমকির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে, ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোথায় এলাকায়,ইংরেজি অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র প্রকাশ কুমার ঘনার অভিযোগ আগামী ২৮শে আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের জনসভায় যেতে চাপ দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা, কিন্তু সেই জনসভায় না গেলে তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার কলেজ অধ্যক্ষের কাছে দুই ছাত্রনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেন ওই ছাত্রের পরিবার, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের ওই দুই নেতা, যদিও এই বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন আমরা দু পক্ষকে নিয়ে বসি এবং সেখানে জানা যায় দুই জনের মধ্যে ব্যক্তিগত ভুল বোঝাবুঝির ফলে এইরকম ঘটনা ঘটেছে যদিও এই মুহূর্তে তারা বন্ধুত্বপূর্ণ হিসেবে সহঅবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *