নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বছর আটেক বয়স থেকেই মাটি নিয়ে প্রতিমা তৈরী করতো বছর বারোর সুব্রত সর্দার।ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাউতাড়ি হাইস্কুলে।বাবা নেই, মা মমতা সর্দারের অনেক স্বপ্ন ছেলে কে নিয়ে। এই জন্য প্রতিদিন মাঠে কাজ করে,সুপুরির খোলা ছাড়িয়ে ছেলেকে তিলতিল করে গড়ে তুলছেন মমতা দেবী।রাউতাড়ি জিপির দক্ষিণ এনায়েৎপুর আদিবাসী পাড়ায় বাড়ি। একচিলতে ঘর তাতেই মা ও ছেলে থাকে।সুব্রত জানায়,বড়ো হয়ে শিল্পী হতে চায়।তাই পড়াশুনার সাথে মাটির প্রতিমা তৈরী করতে শুরু করে। এর আগে বিশ্বকর্মা,মনসা, এবারের মা দূর্গা। কালি মার মুর্তি ও তৈরী সবে শুরু করছে।চম্পা মালী,দোলন সর্দার রা খুব খুশী সুব্রতোর বানানো মা দূর্গার মুর্তি ঠাই পাবে,এনায়েৎপুর আদিবাসী মহিলা সমিতির পুজো মন্ডপে।
নিজের হাতে দূর্গা প্রতিমা তৈরী করে নজর কাড়লেন ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া।












Leave a Reply