উদ্ধার হল চিতা বাঘের দেহ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার সকালে উদ্ধার হল চিতা বাঘের দেহ। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর দলগাঁও বস্তি এলাকা থেকে চিতা বাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিতা বাঘটির কবে, কী ভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও স্থানীয় বাসিন্দারা কাজে বের হন। তখন তাঁরাই চাষের জমির উপরে একটি মৃত চিতাবাঘ পড়ে থাকতে দেখেন। এদিকে খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে যায়। ঠিক কী কারণে চিতা বাঘটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে বনকর্মীরা জানিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *