অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন শিক্ষিকা এবং রাধুনী, হাতেনাতে ধরে ফেলেন অভিভাবকরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন শিক্ষিকা এবং রাধুনী। হাতেনাতে ধরে ফেলেন অভিভাবকরা।তারপরেই ওই কেন্দ্রে দুই ঘন্টা ধরে তালাবন্দী শিক্ষিকা এবং রাধুনী। বাইরে বিক্ষোভ অভিভাবকদের। অভিভাবকদের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের নিয়ম মেনে খাবার দেওয়া হয় না। চাল এবং সবজি চুরি হয়ে যায়। চাঁচল ১ নং ব্লকের বাকি বাকিপুর কেন্দ্রের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি শিক্ষিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *