আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন‍্যার সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় বসল কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও কালচিনি বিধায়ক বিশাল লামা ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ-  আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন‍্যার সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় বসল কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও কালচিনি বিধায়ক বিশাল লামা ।

গতকাল বন্ধ কালচিনি চা বাগানে পরিদর্শনে এসে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা জানিয়েছিল আজ বন্ধ চা বাগানের সমস্যা সমাধানে জেলাশাসকের কাছে যাবেন। বুধবার বন্ধ চা বাগানের প্রায় শ খানেক শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও বিধায়ক বিশাল লামা আলিপুরদুয়ার জেলাশাসকে সাথে দেখা করতে ডুয়ার্সকন‍্যাতে যায় কিন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডুয়ার্সকন‍্যা সামনে বাঁশের বেরিকেট দিয়ে দেওয়া হয় এবং তাদের প্রবেশ করে বাধা দেওয়া হয় । প্রবেশে বাধা পাওয়ায় জন বারলা ও বিশাল লামা শ্রমিকদের নিয়ে ডুয়ার্সকন‍্যা সামনে বসে পড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *