ইংরেজবাজার থানার পুলিশের হাতে ১ কেজি ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—পুজোর আগে উদ্ধার ব্রাউন সুগার।ইংরেজবাজার থানার পুলিশের হাতে ১ কেজি ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেফতার। ধৃত ব্যক্তিকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশের একটি দল রথবাড়ি এলাকায় এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হয় ১ কেজি ৮ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম মুকতার শেখ ওরফে রিঙ্কু (৩৪)। বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত বালিয়াডাঙা এনসারিপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের এক ব্যক্তির থেকে নিয়ে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *