দীপাবলীর আগের দিন শনিবার বিকেলে আগুনে পুড়ে গেল পাঁচটি ঘর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীপাবলীর আগের দিন শনিবার বিকেলে আগুনে পুড়ে গেল পাঁচটি ঘর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো ফালাকাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দুই মাইল চুয়াখোলা এলাকার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা দমকলের ইঞ্জিন। তবে গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঘরের কোনো কিছুই বাঁচাতে পারেনি, ঘরে রাখা সমস্ত আসবাবপত্র এবং জামা কাপড় সবকিছুই পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উত্তম বিশ্বাস বলেন, এদিন বিকেলে যে সময় আগুন লাগে সে সময় ঘরে কেউই ছিলেন না। মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা ছিল প্রায় দেড় লাখ টাকার সোনার গহনা ও আলু চাষ করবার জন্য জমি বন্ধক রেখে ৫০০০০ টাকা রাখা ছিল সবটাই পুড়ে ছাই হয়ে যায় বলে জানান।ফালাকাটা দমকল ও পুলিশ বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *