পথ নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতা রেলি ও পথনাটক আয়োজন করা হলো বি সি ডি এ বালুরঘাট জোন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর বি সি ডি এ বালুরঘাট জোনের পক্ষ থেকে বার্ষিক সমাজসেবামূলক অনুষ্ঠানকে সামনে রেখে পথ নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতা রেলি ও পথনাটক আয়োজন করা হলো বি সি ডি এ বালুরঘাট জোন, বালুরঘাট থানা ও বালুরঘাট ট্রাফিকের যৌথ উদ্যোগে। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা,বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং বি সি ডি এ বালুরঘাট জোনের সম্পাদক সঞ্জয় সাহা। এদিন এই কর্মসূচিকে সামনে রেখে একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে যেই রালিটি গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে। পাশাপাশি বালুরঘাট থানা মোড়ে একটি পথনাটিকার আয়োজন করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *