সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে আইন অমান্য আন্দোলন করা হল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্য জুড়ে অপশাসন, পুলিশের অত্যাচার, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের তোলাবাজির বিরূদ্ধে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে আইন অমান্য আন্দোলন করা হল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। আইন অমান্য আন্দোলনের পূর্বে এলআইসি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ সহ বিজেপির জেলা কার্যকর্তারা। পরে সেখান থেকে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *