সুকান্ত মজুমদার জানান, রাজ্য প্রশাসন ও পুলিশের কানে সপাটে ফের একবার ত্থাপ্পড় মারল আদালত।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলায় অমৃত ভারত স্টেশন উদ্বোধন করতে এসে সাংবাদিক দের প্রশ্নের উত্তর এ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্য প্রশাসন ও পুলিশের কানে সপাটে ফের একবার ত্থাপ্পড় মারল আদালত। আজ কলকাতা হাইকোর্ট সন্দেশখালি কান্ডে মুল অভিযুক্ত অধরা সাজাহান শেখের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপরের এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি অভিষেকের সাজাহানকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের কিছু করার নেই প্রসংগে বলতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতির দাবি রাজ্যে পুলিশ বলে কিছু আছে নাকি ? পুলিশ যদি সঠিক ভাবে চলত তবে আজ হাইকোর্টের লুক আউট নির্দেশ দেওয়ার আগেই সাজাহানকে গ্রেফতার করত, সেটাই তো পুলিশের কাছে রাজ্যবাসির কাম্য ছিল।কিন্তু পুলিশ পুরো সাবটেজ করছে তাই পুলিশ সাজাহানকে ধরার কোন চেষ্টাই করছে না, বলে রাজ্য বিজেপির সভাপতি আজ বালুরঘাটে অভিষেক ব্যানার্জীর করা ত্বত্ত উড়িয়ে দিয়ে সন্দেশখালি কান্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে এভাবেই সরব হন।

শেখা সাজাহানের ভাই সিয়াজউদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসিদের থানায় এফ আই আর করা নিয়ে বলতে গিয়ে সুকান্ত বলেন সাজাহান থেকে তার ভাই সিয়াজদ্দিন ও এলাকার অনান্য তৃনমুল নেতারা এলাকায় মহিলাদের সাথে সব রকমের দুষ্কর্ম থেকে সব রকমের অপরাধের সাথে জড়িত। পুলিশ কোন ভুমিকাই পালন করে নি। যার ফলে যা হবার তাই ই হয়েছে। সাজাহান থেকে তার ভাই ও অনান্য চুনোপুটিদের দৌরাত্ম বেড়েছে। এখন তাদের পার্টিতে সবাই দুশাসন আর দুর্যোধন তাই একজনকে সরিয়ে অন্যজনকে নেতৃত্ব দিলেও তা ওই দুশাসন বা দুর্যোধনদের হাতে গিয়ে পড়ছে। রাজ্য বিজেপির সভাপতির আরো দাবি রাজ্যের মানুষ তৃনমুলের এই দুর্যোধন ও দুশাসনদের রান্যের অবসান চাইছে।

এর পাশাপাশি শুভেন্দুর সাথে সাজাহানের ছবি থাকা নিয়ে গতকাল অভিষেকের মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির সভাপতির বক্তব্য আপনারা সবাই জানেন এসব ছবি সব শুভেন্দু বাবু যখন ওই দলে ছিলেন তখনকার। তখন সাজাহান কি করত তিনি কি করে জানবেন শুভেন্দু বাবু তো আর ওই জেলায় থাকতেন না। এখন এসব দেখিয়ে খোকাবাবু নিজেদের দোষ ঢাকতে চাইছেন।পাশাপাশি মমতা ব্যানার্জী হঠাৎ করে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে জানিয়ে বলেন রাজ্যে কারো আধার বাতিল হয় নি। যদি কেউ বলেন হয়েছে, তিনি আমাদের কাছে আসুন আমরা আবার তা চালু করে দেব। এপ্রসংগে সুকান্ত আরো মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন আসলে তৃনমুল পরিচালিত রাজ্য সরকার চাইছে তাদের পরিচালিত বি এস কে মারফৎ আধার কার্ড করাতে, কিন্তু আমরা তা হতে দেব না, তাহলে মুখ্যমন্ত্রী ধরে ধরে সব রোহীংগাদের আধার কার্ড করে দেশের নাগরিক করে ছাড়বেন, বলে সুকান্ত অভিযোগ জানান।

সরবেড়িয়া বাজারে অটো টোটোর গায়ে ইডি ও সিবি আই এর বিরুদ্ধে পোস্টার লাগানো প্রসংগে বলতে গিয়ে সুকান্ত বলেন ওখানে অটো টোটো ইউনিয়ন তৃনমুলের তাই ওরা একাজ করছে তাও জোর করে তাদের দিয়ে করানো হচ্ছে বলে সুকান্ত দাবি করেন।

অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে ছাতনা এলাকার মহিলাদের ঝাটা হাতে রুখে দাড়ানোর তৃনমুলের এলাকার এক নেতার হুমকির পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, মানুষ জানে তৃনমুল মানে ভাগাড়, তা ভাগাড়ে গেলে কি আপনি সুগন্ধি কিছু পাবেন, নিজেরা চোর, দুর্নীতিবাজ তাই এসব কুকথা মুখ দিয়ে বেড়য়। একজন শিক্ষিত মানুষের সম্বন্দধে এসব কথা তো এসব ভাগাড়ে থাকা লোকজন বলবে, এ আর আশ্চর্য্যের কি আছে।

সন্দেশখালি মমতার অন্তর্জলি যাত্রা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *