অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তাপস রায়কে প্রতাপদিঘী থেকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিধায়ক তাপস রায় এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান নিয়ে এবার তাদেরকে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘি এলাকায় জনগর্জন সভার প্রস্তুতি সভা সেরে তিনি সংবাদ মাধ্যমেকে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নিশানা করে তিনি বলেন আমরা জানি আগে থেকেই উনি আগাগোড়া দালাল, উনি বিচারকের আসনে বসে দালালি করে এসেছেন, অন্যদিকে তাপস রায় দল ছাড়াতে তিনি বলেন বহু বড় বড় নেতা দল ছেড়েছেন তখনো আমরা আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছি, এতদিন দেখেছেন নেতারা দল পরিবর্তন করেছে কিন্তু কর্মীরা কি দল পরিবর্তন করেছেন, যতদিন কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন কিছু চিন্তা করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *