CAA লাগুর আনন্দে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ঢাক বাজিয়ে আনন্দে সামিল হন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- CAA লাগুর আনন্দে উচ্ছাস বিজেপি কর্মীদের। ঢাক ডোল বাজিয়ে নাচ কর্মীদের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ঢাক বাজিয়ে আনন্দে সামিল হন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে।
সুকান্ত মজুমদার জানান, এই সি এ চালু হলে সুবিধা পাবে সবাই। সি এ মানে এই নয় যারা এই দেশে এসেছে তাদের ফিড়িয়ে দেওয়া হবে।সিএর মধ্য দিয়ে সাবাই কে নাগরিকত্ব দেওয়াই মোদী সরকারের লক্ষ।মমতা ব্যানার্জি এতদিন বাংলার মানুষকে ভুল বার্তা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছেন। আর তিনি এই বিভেদ সৃষ্টি করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *