অযথা ক্যাম্পাসে পুলিশ ঢোকার প্রতিবাদে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম বিশেষত বড় আলমারি বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল ম্যাডাম সেগুলি তাদের না দেওয়ায় ছাত্র ছাত্রীরা বয়েস হোস্টেলের বিল্ডিংয়ে নাইন ফ্লোর থেকে রুমে আলমারি নিয়ে যায়। এর পরেই কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছাত্রদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গত সাত ই মার্চ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে পুলিশ আসে। বেশ কয়েক দিন প্রিন্সিপাল ম্যাডাম ছুটিতে থাকার পর শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিং এ ঢোকার সময় ছাত্র-ছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও এ বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক এখনই কিছু বলতে চাইছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *