বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক যুবতী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৮ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক যুবতী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা গতকাল তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। কেউ বামফ্রন্ট, কেউ কংগ্রেস করত, আবার কেউ কোন রাজনৈতিক দলের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিল না। তারা সকলেই মুখ্যমন্ত্রী উন্ননযজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যোগদানকারীদের দাবি মুখ্যমন্ত্রী যে ভাবে উন্নয়ন করেছেন সেই জায়গা থেকে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *