দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সুকান্ত গড়ে অভিষেকের জনসভা। এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবেই এই আসনে জোর দিচ্ছে তৃণমূল শিবির। বিকেল ৩ টা নাগাদ অভিষেকের আসার কথা রয়েছে।
বালুরঘাট লোকসভার প্রার্থী বিপ্লব মিত্র এবং রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণী এর প্রচারে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *