তৃণমূলের উচ্ছিষ্ট অংশ নিয়ে বিজেপি চলে! এমনই মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- তৃণমূলের উচ্ছিষ্ট অংশ নিয়ে বিজেপি চলে! লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে দাঁড়িয়ে হরিরামপুর এমনই মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। এই দিন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল চাঁচা ছোলা ভাষায় বলেন “তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামিয়ে সমস্ত আসনে প্রার্থী দিতে পারবেন কিনা সেই বিষয়ে নজর দেওয়া উচিত বিজেপি রাজ্য সভাপতির।”
উল্লেখ্য বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির সাথে বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। সেখানেই আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। সংগঠনকে মজবুত করে তুলতে এখন থেকেই বদ্ধপরিকর তিনি। উন্নয়নকে হাতিয়ার করে বিরোধীদের একের পর এক কড়া ভাষায় কটাক্ষ করেন জল সভাপতি। জেলা তৃণমূল সভাপতি ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক
তৃণমূল সভাপতি ইয়াসিন আলী, জেলার শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ খোগেশ্বর দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া সহ অন্যান্যরা। উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *