নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কুশমন্ডিতে।সেই নিয়েই বিক্ষোভ শুরু হয় গ্রামবাসীদের মধ্যে।এলাকাবাসীর অভিযোগ,নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী হয়েছে আর তাই নতুন রাস্তার প্রলেপ সামান্য আঘাতে উঠে আসছে। এমনকী রাস্তার পিচ আঙুল দিয়ে তোলা যাচ্ছে। ঠিকাদার সংস্থা যেভাবে পিচ দিয়ে রাস্তা তৈরি করছে তা দুই একদিনের মধ্যেই রাস্তাটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয, রাস্তা ভালোভাবে পরিষ্কার না করেই সেখানে পিচের প্রলেপ দিচ্ছে। প্রসঙ্গত, এই কাজগুলি হচ্ছে শুধুমাত্র কুশমন্ডি মহিপাল রাজ্য সড়কের সেতুগুলির উপরে। যিনি ঠিকাদার সংস্থার কর্ণধার তার কোনও খোঁজ নেই। যারা কাজ করছেন তারা কোনও কিছু বলতে পারছেন না। ঘটনাটি ঘটেছে কুশমন্ডি ব্লকের মহিপাল কুশমন্ডি রাজ্য সড়কের নাহিট এলাকায়। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে হাজির হয় পি ডব্লিউ ডি-র আধিকারিকেরা। রাস্তার কাজ যে নিম্নমানের হচ্ছে তা তারা স্বীকার করে নেন। তারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। যদিও ঘটনাস্থলে পি ডব্লিউ ডি-র তরফ থেকে কোন ইঞ্জিনিয়ারের দেখা পাওয়া যায়নি। গ্রামবাসীদের আরোও অভিযোগ , রাতের অন্ধকারে ঠিকাদার সংস্থা এইসব কাজ করে চলে যাচ্ছে। আমরা চাই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পি ডব্লিউ ডি-র আধিকারিকরা কড়া পদক্ষেপ গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *