“বিজেপি মানেই মতুয়া সম্প্রদায় নয়,মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছেন এটা আমার বিশ্বাস” বললেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। গতকাল বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল জমা করেন। তারপর শুক্রবার অর্থাৎ আজ বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার নমিনেশন ফাইল জমা করতে আসেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে বিজেপি প্রার্থী অসীম সরকারের নমিনেশন জমা দেওয়ার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার বলেন, উনার মত উনি এসেছেন, আমরা আমাদের মত এসেছি আমি অত বেশি প্রচার পছন্দ করি না। নমিনেশন ফাইল জমা দিতে হয় তাই তৃণমূল কংগ্রেসকে যারা সাপোর্ট করে তারা শুধুমাত্র এসেছেন। মতুয়া সম্প্রদায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, বিজেপি মানেই মতুয়া নয়, মতুয়া সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ আমাকে সাপোর্ট করছেন, তারা মনে করছেন যে সর্বদা পাশে থাকবে তাকেই তারা ভোট দেবেন, আমার মনে হয় তার মধ্যে আমিও আছি।মতুয়া সম্প্রদায় ভোট নিয়ে সেইরকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *