
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ন নদীর দুই নম্বর রেল ব্রিজের পিলারের কাজ করছিল বেশ কিছু শ্রমিক, কাজের শেষে যখন দুটি নৌকা করে সব শ্রমিকরা ফিরে আসছিলেন সেই সময় দুই শ্রমিক নিজেরদের স্বইচ্ছায় সাতরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, এরপরে একজন শ্রমিক সাঁতরে পার হয়ে গেলও রূপনারায়ণ নদীর জলে নিখোঁজ হয়ে পড়ে অপর এক শ্রমিক, বহু খোঁজাখুঁজির পর এখনো পর্যন্ত ওই শ্রমিককে পাওয়া যায়নি, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ।











