হলদিয়াতে রোড শো করে ভোট প্রচার সেরে ফেললেন CPI(M) প্রার্থী সহ অভিনেতা বাদশা মৈত্র ।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে রোড শো করে ভোট প্রচার সেরে ফেললেন তমলুক লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী সায়ন ব্যানার্জি, এছাড়াও এই দিন ভোট প্রচারে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নিরঞ্জন সিহি সহ একাধিক সিপিআইএম নেতাকর্মীরা, এই দিন হুট খোলা গাড়িতে সুসজ্জিতভাবে ভোট প্রচার সেরে ফেললেন তিনি।