
পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বালিসাই বড় রাংকুয়া এলাকায়, ইতিমধ্যেই ওই নাবালিকাকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে ওই নাবালিকাকে তুলে নিয়ে বাড়ির অদূরে ধর্ষণ করে বলে অভিযোগ, এরপর ওই নাবালিকা কোন রকম ভাবে বাড়িতে পৌঁছালে তার শারীরিক গঠন দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযানের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ, তবে পরিবারের দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন কঠোরতর শাস্তি হয়, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।











