ভোট পরবর্তী হিংসা অব্যাহত,সুতাহাটার শ্রীধরপুরে CPI(M) এর দলীয় কার্যালয় ভাঙচুর,অভিযোগ তৃণমূলের দিকে ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোট পরবর্তী হিংসা রাজ্য জুড়ে অব্যাহত, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার শ্রীধরপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সমস্ত আসমান পত্র লুটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্টুদের বিরুদ্ধে,সিপিআইএমের অভিযোগ পোলিং এজেন্ট বসার ওইসব কর্মীদের বাড়ির উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, পাশাপাশি চার থেকে পাঁচটি পরিবারের জল লাইন কেটে দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ সিপিআইএম নেতৃত্বদের, ইতিমধ্যেই গোটা ঘটনার কথা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, ব্লক প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে তাদের, ঘটনাকে ঘিরে রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।