রবিবার মাদারিহাট বাজারে নির্বাচনী প্রচার করলেন বামফ্রন্ট মনোনিত আর এস পি প্রার্থী পদম ওরাও।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচন। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।রবিবার মাদারিহাট বাজারে নির্বাচনী প্রচার করলেন বামফ্রন্ট মনোনিত আর এস পি প্রার্থী পদম ওরাও। এদিন বাজারের আসা মানুষের মধ্যে প্রচার সারেন প্রার্থী পদম ওরাও। উপস্থিত ছিলেন, আর এসপি জেলা কমিটির সদস্য ও সিপিআইএমের স্থানীয় নেতা কর্মীরা।