বালুরঘাট পুরসভার সুবর্ণতটে সাংবাদিক বৈঠক করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার দুপুর একটার দিকে বালুরঘাট পুরসভার সুবর্ণতটে সাংবাদিক বৈঠক করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জন প্রতিনিধি ও পুরসভার কর্মীরা। বালুরঘাট পুরসভার তরফে শহরের বেশ কিছু নতুন নর্দমার কাজ করা হবে। তার জন্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সেইসব বিষয় নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। নতুন নর্দমা গুলির কাজ হলে পরে শহরের জল নিকাশি আরো উন্নত হবে। আজ ওয়ার্ক অর্ডার দেওয়া হল।