নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ২রা জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব। সেই বিশ্ব ডুয়ার্স উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে।শনিবার জাঁকজমক ভাবে সকলকে মিষ্টি মুখ করিয়ে খুঁটি পুজো সম্পূর্ণ করেন বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সদস্যরা।উপস্থিত ছিলেন, বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জায়গা ডেভলপমেন্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, মাদারিহাট বিধানসভার নব নির্বাচিত বিধায়ক জয় প্রকাশ টোপ্পো, ছিলেন মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আগামী ২রা জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব।











