নিজস্ব সংবাদদাতা, মালদা—প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তার শরীরে। প্রাথমিকভাবে খবর গুলি লাগে তার মাথায়। তাই ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গুলিবিদ্ধ, তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে।মালদায় প্রকাশ্য দিবালোকে শুট আউট। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। গুলিবিদ্ধ নেতা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের নিমাসরাই এলাকায়। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরপরই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার।দুষ্কৃতীদের ছোঁড়া তিনটি গুলি নাকি তার দেহে লাগে। এরমধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোঁড়ার ঘটনায় জোর আলোড়ন পড়েছে মালদায়। গোটা ঘটনা খতিয়ে দেখতে এবং পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার।












Leave a Reply