আবারো পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য খড়গপুর শহরে ইন্দা মোড়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা মোড় এলাকায়, জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌরব রায়, বয়স আনুমানিক ৩৩ বছর, জানা গিয়েছে এই দিন ছেলেকে নিয়ে স্কুটারে করে রাস্তায় যাওয়ার পথে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে, ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় আরেকজন, এরপর স্থানীয়রা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে ফেলে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়গপুর টাউন থানার পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খড়গপুর টাউন থানার পুলিশ, অন্যদিকে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে স্বাভাবিক করে যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *