গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া কেশিয়াড়ির মান্দারে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবাসে বাড়ি পেয়েছিলেন। বাড়ির কাজ শুরুর জন্য জায়গার একপাশে থাকা গাছ কাটতে গিয়ে বিপত্তি। গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার মান্দার এলাকার। জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম উত্তম সিং, বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনায় জানা গেছে, মঙ্গলবার নিজের বাড়ির কাছে থাকা একটি গাছ কাটতে গাছে উঠেছিলেন যুবক। আবাসের বাড়ি পেয়েছেন। সেই বাড়ির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই কেশিয়াড়ি থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *