মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ মোট তিনজনের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ মোট তিনজনের। গুরুতর আহত হলেন টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়। জানা গেছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে আড়তে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে দেওতলা এলাকায় ৫১২নং জাতীয় সড়কে টোটোটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ো মালদা থেকে গঙ্গরামপুরগামী এক অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায়। সেই ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই টোটো চালক সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও টোটোর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন আইএনটিটিইউসির গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *