
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার পুলিশ। মঙ্গলবার রাতে কৃষ্ণগড় এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ১৯৫০-এর বেশি মাদক ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কুরবান মণ্ডল, তিনি কুমারগঞ্জ ব্লকের কৈতারা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর পতিরাম থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। কৃষ্ণগড় এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারের পর বুধবার অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “গোপন সূত্রের ভিত্তিতে পতিরাম থানার পুলিশ সফল অভিযান চালিয়ে কুরবান মণ্ডল নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আদালতের কাছে দশ দিনের পুলিশ হেফাজত চেয়েছি।”
এই ঘটনার পর পতিরাম থানা এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।












Leave a Reply