পারিবারিক অশান্তির জোরে ভাই সিভিক ভলেন্টিয়ারে হাতে নিগৃহীত হতে হলো দাদাকে, উঠছে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পারিবারিক অশান্তির জোরে ভাই সিভিক ভলেন্টিয়ারে হাতে নিগৃহীত হতে হলো দাদাকে। উঠছে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন দাদা। থানায় লিখিত অভিযোগ পরিবারে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কুসকারী ফকির পাড়া এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম আতিউর রহমান (৩৫)।

পরিবারে অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ভাই এবং বোনেরা তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাকে। গত বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিবাদ করলে আতিউর রহমানকে তার ভাই সাফাজুল ইসলাম(২৯) হুমকি দেয়। সাফাজুল ইসলাম বংশীহারী থানায় একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগ শুক্রবার এই নিয়ে সালিশি সভা করার সময় সাফাজুল ইসলাম ও বাকি ভাই আফাজুল ইসলাম, গেয়াসুদ্দিন আহমেদ ও বোন ইলিয়ারা বেওয়া মিলে আতিউর রহমান উপর চরাও হয়, অমানবিক ভাবে লোহার রড দিয়ে মারধর করা হয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। হামলার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতিউর। পরিবারের লোকেরা প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি বিচার করে আতিউর রহমানকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে রেফার করেন,বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর পাশাপাশি এই মর্মে আতিউর রহমানের স্ত্রী শামীমা আক্তার বানু বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে উনি টেলিফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *