চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যালে।।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা ১৯ এপ্রিল: চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক কিশোর। শনিবার রাত ৮টা নাগাদ শিয়ালদা-লালগোলা লোকালে এই দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের ভগবানগোলার মহিশাস্থলি রেলগেটের কাছে।

জানা গেছে, আহত কিশোরের নাম সাইফুল সেখ (বয়স ১৭)। তিনি ভগবানগোলা থানার অন্তর্গত রমনা ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। সাইফুল শনিবার তার তিন বন্ধুর সঙ্গে লালবাগে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে ট্রেনে ঝুলে থাকার সময় মহিশাস্থলি রেলগেটের কাছে হঠাৎই পড়ে যায় ট্রেন থেকে।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে চলাফেরা করার সময় সঠিকভাবে না দাঁড়ানো এবং দরজার ধারে ঝুলে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, সাধারণ যাত্রীদের ট্রেন যাত্রার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *