
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১ জুলাই শহীদ দিবস পালনে ধর্মতলায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জনসমাবেশে অংশগ্রহনের উদ্দেশ্যে হাওড়া জেলা থেকে পরম্পরাগত বিশাল সংখ্যায় সহকর্মীদের সাথে নিয়ে মহামিছিলের প্রস্তুতিতে “উত্তর হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস”-এর উদ্যোগে আহুত প্রস্তুতি সভায় প্রধান বক্তা রূপে শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে সকল সহকর্মীকে মহামিছিলটিকে ঐতিহাসিক রূপ দিতে সম্মিলিত ভাবে সাংগঠনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম স্মরণে হাওড়া জেলার স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা “খেয়া”-এর উদ্যোগে আয়োজিত “হাজার কণ্ঠে নজরুল” শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি রূপে ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলার সংস্কৃতির ইতিহাসে হাওড়া জেলার প্রথিতযশা শিল্পী, কলাকুশলী ও অসংখ্য সাংস্কৃতিক সংগঠনগুলির অবদান স্মরণ করিয়ে উপস্থিত সুধী সজ্জনমন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা সহ উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সন্মানীয় চেয়ারপার্সন, হাওড়া জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ,আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, আমাদের আদর্শ আমাদের অভিভাবক,সর্বজন শ্রদ্ধেয় জন দরদী জননেতা শ্রী অরূপ রায় মহাশয়।












Leave a Reply